ডেস্ক রিপোর্ট
৯ ফেব্রুয়ারী ২০২৪, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশ ফেরত বৃদ্ধকে বিবস্ত্র করে ফেলে রাখা হয়

বরিশাল নগরীর বাংলা বাজার সংলগ্ন নিউ হাউজ রোডের বাসিন্দা শাহজাহান শেখের ভাড়াটিয়া সত্তরোর্ধ সেলিম মোল্লা। জীবনের ২৭টি বছর কাটিয়েছেন প্রবাসে। দেশে ফিরে বেশ কয়েক বছর স্বাভাবিক জীবনযাপন করলেও হঠাৎ তার নামের সাথে যুক্ত হয় পাগলের তকমা। প্রায় বছর খানেক যাবত কাটাচ্ছেন মানবেতর জীবন। অর্ধাহারে অনাহারে পার করছেন দিনের পর দিন। এমনকি তীব্র শীতের মধ্যেও তাকে বিবস্ত্র করে ফেলে রাখা হয় বেলকুনিতে। এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা।

বাড়ির বেলকুনিতে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখা হয়েছে সেলিম মোল্লাকে। পানির পিপাসায় কাতরাচ্ছেন তিনি। বলছেন- মা আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। পাশের রুমেই খোশ গল্পে মশগুল স্ত্রী ও স্বজনরা। এ সময় সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে হন্তদন্ত হয়ে সেলিম মোল্লাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় ভিতরের রুমে। আটকে দেয়া হয় ঘড়ের সকল দরজা-জানালা। ভিতর থেকে বলা হয়- কোন সাংবাদিকে কাজ হবে না, মায়ের থেকে কি মাশির দরদ বেশি হয়ে গেছে। এর কিছুক্ষণের মধ্যে বাড়ির ভিতরে ঢুকতে দেখা যায় সেলিম মোল্লার ছোট শালিকাকে। সাংবাদিকদের দেখে দ্রুত বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করেন তিনি। মূল ফটকে তালাবদ্ধ থাকায় ঘড়ে ঢুকতে কিছু সময় লাগে তার। এ সময় সাংবাদিকরা তার কাছে দুলাভাইয়ের পরিনতি সম্পর্কে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি না হয়ে কিছুটা রহস্যজনক আচরণ করে বাড়ির মধ্যে ঢুকে যান।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান- সেলিম মোল্লা দীর্ঘদিন যাবত প্রবাসে ছিলেন। দেশে আসার পরও সুস্থ স্বাভাবিক জীবন যাপন করেছেন। হঠাৎ শুনি উনি পাগল হয়ে গেছেন। কিন্তু ওনার আচরণে তা কখনো লক্ষণীয় হয়নি। ওনাকে প্রাশয়ই ওনার স্ত্রী, দুই শালিকা মারধর করে বিবস্ত্র করে মাটিতে ফেলে রাখে। ঠিক মতো খাবার ও পানি দেয়া হয় না। আমরা অনেকবার দেখে প্রতিবাদ করার চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছে। এ জন্য কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

এরপর স্থানীয়দের অভিযোগে ঘটনাস্থলে ছুটে আসেন আলেকান্দা পুলিশ ফাঁড়ির এএসআই মেহেদি। তিনি এসে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বললে দরজা না খুলে ভিতর থেকে বলা হয়- পুলিশ আমাদেরও আছে। ঘড়ে পুরুষ লোক নাই, পুরুষ লোক না আসলে দরজা খোলা যাবেনা। আপনারা অপেক্ষা করেন।

ঘন্টাখানেক পর ঘটনাস্থলে ছুটে আসেন সেলিম মোল্লার শ্যালক লিটন। এসেই হাকডাক তুলে পুলিশ ও সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বলেন- আপনার এসেছেন কেন, এখানে আপনারদের কাজ কি? বলেই তিনি ঘড়ের ভিতর গিয়ে দরজা বন্ধ করে রাখেন। এ সময় পুলিশ ঘড়ের মধ্যে যেতে চাইলে তিনি ঘড়ে ঢুকতে বাধা দেন। লিটন নগরীর ডোস্ট পাম্পের মালিকের চাচতো ভাই বলে জানা গেছে। তিনি ওই পাম্পের দেখাশোনার দায়িত্বে রয়েছেন।

এর কিছুক্ষণ পর ছুটে আসেন সেলিম মোল্লার ভায়রা ছেলে পরিচয়দানকারী সজল নামের এক ব্যক্তি। তিনি এসেও হম্ভিতম্ভি দেখিয়ে বলেন- আমার খালু পাগল। তাকে তার পরিবারের লোক কিভাবে রাখবে, তা নিয়ে আপনাদের দরকার কি? এ সময় পুলিশ ঘড়ের ভিতরে ঢুকতে চাইলে বাধা দেন সজল। পরে তিনিও ঘড়ের ভিতরে ঢুকে দরজা আটকে দেন। ফলে বাধ্য হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ ও সংবাদকর্মীরা।

এরপূর্বে পুলিশ ও সংবাদকর্মীদের উপস্থিতি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর শাকিল হোসেন পলাশের ভাই পরিচয়দানকরী এক ব্যক্তি। এসেই হাকডাক দিয়ে তিনি বলেন- আপনারা চলে যান। এখানে আপনাদের কোন কাজ নেই। কাউন্সিলর সাহেব বলেছেন তিনি বিষয়টি সমাধান করবেন। তাতে আপনাদের কোন সমস্য আছে?

এ বিষয়ে জানতে কাউন্সিলর শাকিল হোসেন পলাশের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে আলেকান্দা পুলিশ ফাঁড়ির এএসআই মেহেদি বলেন- স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এখানে এসে জানতে পারি প্রবাস ফেরত এক ব্যক্তিকে মানসিক ও শারিরিক নির্যাতন করা হয়। আমরা বিষয়টি জানতে তার পরিবারের লোকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তারা দরজা খোলেনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১১

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৩

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৪

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৫

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৬

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৭

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৮

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৯

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading