আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে ঢুকতে পারবে না পাকিস্তানের কোনো বিমান

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। এর ছয় দিন আগে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।

নয়াদিল্লি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারা নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা আগামী ২৩ মে পর্যন্ত বহাল থাকবে এবং পরিস্থিতির ওপর নির্ভর করে এটি পরিবর্তনও করা হতে পারে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত। পাকিস্তানের তথ্যমন্ত্রী গতকাল মধ্যরাতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে দাবি করেন, তাদের কাছে তথ্য আছে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত।

পাকিস্তানও হুমকি দিয়ে আসছে, যদি ভারত কোনো ধরনের হামলা চালায় তাহলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

এদিকে এ হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ, ভিসা সুবিধা প্রত্যাহার এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করাসহ একাধিক সিদ্ধান্ত সেই তালিকায় আছে। উত্তেজনার মধ্যে জম্মু ও কাশ্মিরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তজুড়ে পাকিস্তানের দিক থেকে ভারী গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার পর এই গোলাগুলি পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বলে দাবি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

১০

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

১২

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

১৪

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১৫

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১৬

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৮

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

২০