ডেস্ক রিপোর্ট
৯ মে ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের উরি ও পুঞ্চ এলাকায় পাকিস্তানি সেনারা ভারী কামান ও গোলা ব্যবহার করে গোলাবর্ষণ শুরু করে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতের পাল্টা জবাবেও চলছে সমানতালে গোলাবর্ষণ।

এদিকে, শুক্রবার রাতে ভারতের জম্মু, সাম্বা ও পাঞ্জাবের পাঠানকোট সেক্টরে একাধিক পাকিস্তানি ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা সূত্র। ভারতীয় সশস্ত্র বাহিনী জানায়, তারা সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সাম্বা জেলায় বিস্ফোরণের শব্দ শোনার পর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এরইমধ্যে আকনূরে সম্পূর্ণ ব্ল্যাকআউট জারি করা হয়। নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য আক্রমণ প্রতিহতের লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত রয়েছে বাহিনী।

এর আগে ভারত অভিযোগ করে, বৃহস্পতিবার রাতে পাকিস্তান ৩০০ থেকে ৪০০ ড্রোন পাঠিয়ে জম্মু-কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় হামলার চেষ্টা করে, যা তারা সফলভাবে প্রতিহত করেছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ভারতে কোনো ধরনের ড্রোন বা মিসাইল হামলা চালায়নি।

পাকিস্তানি এক সরকারি কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন, “পাকিস্তান কূটনৈতিক সমাধানের জন্য অপেক্ষা করছে, তবে তা ব্যর্থ হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আরও দাবি করেন, ভারত মিথ্যা তথ্য ছড়িয়ে ‘হাইপ’ তৈরি করছে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের মিসাইল হামলার অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন।

ভারতের সেনাবাহিনী জানায়, জম্মু ও পাঞ্জাবের পাঠানকোট এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। পাকিস্তান যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে তাদের নির্দোষিতা প্রমাণে সাহায্য করতে।

এদিকে, পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

News Title Here

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১০

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১১

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১২

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৩

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৪

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৭

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৮

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৯

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading