জুনায়েদ সিদ্দিকী
২৬ ডিসেম্বর ২০২৪, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কি ভারত?

ভারতের কাছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে নয়াদিল্লির সিদ্ধান্ত এখনো অনিশ্চিত।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান ‘ইনসাইড স্টোরি’তে এই প্রসঙ্গে আলোচনা হয়েছে। অনুষ্ঠানটির শিরোনাম ছিল, “বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারত কি প্রত্যর্পণ করবে?”

২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, সুষ্ঠু বিচারের নিশ্চয়তা না থাকলে কোনো অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে। এর ফলে নয়াদিল্লি চাইলে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।

এ বিষয়ে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো সোহেলা নাজনীন বলেছেন, “প্রত্যর্পণ চুক্তি থাকলেও, ভারত চাইলে এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। বিচারব্যবস্থার নিরপেক্ষতা না থাকলে এটি ভারতের জন্য বিবেচনার বিষয়।”

এছাড়াও বাংলাদেশের নারী অধিকার সংগঠনের সহপ্রতিষ্ঠাতা শিরীন হক জানান, “শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্ক থাকলেও, এখন সুষ্ঠু প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করা হবে।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১১

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৩

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৪

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৫

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৬

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৭

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৮

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৯

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading