ডেস্ক রিপোর্ট
১৫ জুন ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয়ে আগমন ও দৈনিক উপস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার (১৫ জুন) থেকে দেশব্যাপী শিক্ষকদের এই নতুন উপস্থিতি ট্র্যাকিং ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করে প্রতিদিন সকাল ৯টা ১০ মিনিটের মধ্যে হাজিরা খাতার ছবি তুলে নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, সোমবার থেকেই দেশব্যাপী এই কার্যক্রম শুরু হয়েছে। যেহেতু এটি প্রথম দিন, তাই আমাদের কাছে এখনো সব অঞ্চলের পূর্ণাঙ্গ ডেটা এসে পৌঁছায়নি। আমরা খোঁজখবর নিচ্ছি। প্রথম দিকে হয়ত শতভাগ সাড়া পেতে কিছুটা সময় লাগবে, তবে আমরা একটি সুনির্দিষ্ট শুরু করলাম।

তিনি আরও জানান, সারা দেশের প্রায় ৪ লাখ প্রাথমিক শিক্ষকের তথ্য এই প্রক্রিয়ায় আমাদের মনিটরিংয়ের আওতায় আসবে। আমাদের মূল লক্ষ্য হলো— শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে হাজিরা নিশ্চিত করা এবং নিয়মিত ক্লাস নেওয়া। সরকারি কর্মচারী হিসেবে শিক্ষকদের অবশ্যই চাকরিবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা ১০ মিনিটের মধ্যে বিদ্যালয়ে কয়জন শিক্ষক উপস্থিত আছেন এবং কয়জন অনুপস্থিত, তার সঠিক তথ্যসহ হাজিরা খাতার ছবি তুলে উপজেলা, থানা সহকারী শিক্ষা অফিসারকে পাঠাতে হবে। সেই তথ্য সংকলন করে তিনি উপজেলা বা থানা শিক্ষা অফিসারকে দেবেন, তিনি পাঠাবেন ডিপিওকে এবং ডিপিও তা ডিডিকে ফরওয়ার্ড করবেন। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে এই তথ্য অধিদপ্তরে পৌঁছাবে, যাতে ঠিক পৌনে ১০টায় খোদ মহাপরিচালক (ডিজি) স্যার সারা দেশের উপস্থিতির চিত্র একনজরে দেখতে পারেন। একই সঙ্গে প্রধান শিক্ষকদের একটি সুনির্দিষ্ট গুগল শিটেও এই তথ্য লাইভ আপডেট দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূলত প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষকদের ফাঁকিবাজি রোধ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, কোনো কর্মকর্তা বা প্রধান শিক্ষক যদি উপস্থিতির বিষয়ে কোনো ভুল বা অসত্য তথ্য দেন, কিংবা তথ্য পাঠাতে ব্যর্থ হন, তবে তাঁর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading