ডেস্ক রিপোর্ট
১৫ মার্চ ২০২৪, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুগে যুগে যেভাবে রোজা পালন করা হয়েছে

পবিত্র কোরআনে কারিমের যে আয়াতটির মাধ্যমে রোজা ফরজ হয়, সেটিতেই ইঙ্গিত রয়েছে যে পূর্ববর্তী জাতি-গোষ্ঠীর জন্যও রোজা ফরজ ছিল। সুরা বাকারার ১৮৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য। যাতে তোমরা আল্লাহভীতি অর্জন করতে পারো।

আদম (আ.) এর যুগ

আদম (আ.) এর সময় আইয়ামে বিজ তথা প্রতি চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখতে হতো। ‘আইয়ামে বিজ’ অর্থ শুভ্রতার দিনসমূহ।

আদম ও হাওয়া (আ.) জান্নাতে থাকাকালীন নিষিদ্ধ ফল ভক্ষণ করায় তাদের গায়ের রং কালো হয়ে যায়। তাই ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তারাও তওবা করেন। ফলে তাদের গায়ের রং শুভ্র ও সুন্দর হয়। এরপর আল্লাহ আদম (আ.) ও তার উম্মতকে প্রতি মাসে তিনটি করে রোজা রাখার নির্দেশ দেন।

ইবনে আব্বাস (রা.) বলেন, মহানবীর (সা.) ঘরে ও সফরে, যেখানেই আইয়ামে বিজ হতো, কখনো রোজা না পালন করে থাকতেন না। (নাসায়ি)

নুহ (আ.) এর যুগ

রোজা পালন করা হতো নুহ (আ.) এর যুগেও। মহানবী (সা.) বলেন, নুহ (আ.) ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া গোটা বছর রোজা রাখতেন। (ইবনে মাজাহ)

মহানবী (সা.) আরও বলেন, নুহ (আ.) এর যুগ থেকে প্রতি মাসে তিনটি করে রোজা ছিল। পরিশেষে রমজানের এক মাস সিয়ামের দ্বারা আল্লাহ তায়ালা তা রহিত করেন। (ইবনে কাসির)

মুসা (আ.) এর যুগ

মুসা (আ.) এর উম্মতের জন্য আশুরার রোজা ফরজ ছিল। বর্ণিত আছে, মহানবী (সা.) মদিনায় আগমনের পর ইহুদিদের আশুরার রোজা পালন করতে দেখে এর কারণ জিজ্ঞাসা করেন। তারা জানায়, এটি এক শুভ দিন। এই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন। ফলে মুসা (আ.) আল্লাহর কৃতজ্ঞতাস্বরূপ ওই দিনে রোজা রাখেন।

এ কথা শুনে মহানবী (সা.) বলেন, তাহলে আমি হজরত মুসা (আ.) এর অনুসরণে তোমাদের তুলনায় অধিক হকদার। (বুখারি)।

এরপর মহানবী (সা.) আশুরার রোজা রাখেন এবং সাহাবিদের রোজা রাখার নির্দেশ দেন। এরপর রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা নফলে পরিণত হয়।

দাউদ (আ.) এর যুগ

দাউদ (আ.) বছরে ছয় মাস রোজা রাখতেন আর ছয় মাস রোজা রাখতেন না। মহানবী (সা.) বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ (আ.)-এর রোজা। তিনি এক দিন রোজা রাখতেন এবং এক দিন বিনা রোজায় অতিবাহিত করতেন। (বুখারি ও মুসলিম)

ঈসা (আ.) এর যুগ

ঈসা (আ.)-এর উম্মতের সময়েও রোজার প্রচলন ছিল। ঈসা (আ.)-এর যখন জন্ম হয়, তখন জনগণ তার মা মরিয়মকে তার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেছিলেন, আমি করুণাময়ের উদ্দেশে রোজার মানত করেছি। আজ আমি মানুষের সঙ্গে মোটেই কথা বলব না। (সুরা মরিয়ম: ২৬)

এছাড়াও, ঈসা (আ.) জঙ্গলে ৪০ দিন রোজা রেখেছিলেন। একদা ঈসা (আ.)-এর উম্মতগণ তাকে জিজ্ঞাসা করেছিল যে ‘আমরা পাপাত্মাকে কীভাবে বের করব?’ তিনি উত্তরে বলেছিলেন, দোয়া ও রোজা ছাড়া তা অন্য কোনো উপায়ে বের হতে পারে না। (ইবনে হিশাম)

জাহিলি যুগ

ইবনে ওমর (রা.) বলেন, অন্ধকার যুগের লোকজন আশুরার রোজা পালন করত। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহানবী (সা.) নিজে এবং মুসলমানগণও আশুরার রোজা পালন করেছেন।

এরপর যখন রমজানের রোজা ফরজ হয়, তখন মহানবী (সা.) বলেন, আশুরা দিবসসমূহের একটি। যে চায় সে ওই দিন রোজা রাখবে এবং যে চায় সে ওই দিন রোজা পরিহার করবে। (বুখারি)

কুরাইশদের রোজা

প্রাক ইসলামি যুগে আরবের লোকেরাও রোজা পালনে সক্রিয় ছিল। মক্কার কুরাইশরাও অন্ধকার যুগে ১০ মহররম রোজা রাখতো। এ দিন তারা রোজা অবস্থায় পবিত্র কাবা শরিফে নতুন কিসওয়া বা গিলাফ পরিধান করাতো। (মুসনাদে আহমদ)

মহানবী (সা.) এর যুগ

মদিনায় দ্বিতীয় হিজরির ১০ শাবান মুমিন মুসলমানের ওপর রমজানের রোজা ফরজ হয়। আয়াতটি দ্বিতীয় হিজরির শাবান মাসে অবতীর্ণ হলে রমজান মাস থেকে উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ রোজা চালু হয়। আল্লাহ তাআলার নাজিলকৃত আয়াতটি হচ্ছে-

شَهْرُ رَمَضَانَ الَّذِىٓ أُنزِلَ فِيهِ الْقُرْءَانُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلٰى مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

অর্থ: রমজান মাস, এ মাসেই নাজিল করা হয়েছে কুরআন। মানুষের জন্য হেদায়েত, সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী। (সুরা বাকারা: ১৮৫)

অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা পালন করে। তবে কেউ রোগাক্রান্ত হলে অথবা সফরে থাকলে এ সংখ্যা অন্য সময় পূরণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

১০

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

১২

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

১৪

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১৫

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১৬

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৮

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

২০