ডেস্ক রিপোর্ট
১২ জুন ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২ গোল, ৩ লাল কার্ডে স্বাগতিক মেক্সিকোর জয়ে পর্দা উঠল বিশ্বকাপের

কার্ডের ছড়াছড়ি আর মাঠের তুমুল উত্তেজনা ছাপিয়ে অবশেষে ২-০ গোলের জয় দিয়েই ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করল স্বাগতিক মেক্সিকো। এস্তাদিও আসতেকায় উদ্বোধনী ম্যাচটি যেমন মেক্সিকানদের উল্লাসে ভাসিয়েছে, তেমনি জন্ম দিয়েছে একাধিক রেকর্ডের।

ম্যাচের প্রথমার্ধেই হুলিয়ান কিনিয়োনেসের গোলে লিড নেওয়া মেক্সিকো ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে শেষ পর্যন্ত। এরপর ৬৭ মিনিটে তারকা স্ট্রাইকার রাউল হিমেনেজ ব্যবধান দ্বিগুণ করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

তবে ম্যাচের আসল নাটকীয়তা তৈরি হয় লাল কার্ডকে কেন্দ্র করে। কাতার বিশ্বকাপে যেখানে পুরো টুর্নামেন্ট মিলিয়ে লাল কার্ড ছিল মাত্র ৪টি, সেখানে ৪৮ দলের এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেফারিকে কার্ড পকেট থেকে বের করতে হয়েছে ৩ বার। দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সিতোলে (৪৯ মিনিট) ও থেম্বা জোয়ানে (৮৫ মিনিট) লাল কার্ড দেখলে সফরকারীরা ৯ জনের দলে পরিণত হয়। এরপর ম্যাচের যোগ করা সময়ে (৯৩ মিনিটে) মেক্সিকোর সিজার মন্তেসও সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

শেষ পর্যন্ত ১০ জনের মেক্সিকো বনাম ৯ জনের দক্ষিণ আফ্রিকার এই স্নায়ুযুদ্ধে ২-০ ব্যবধান ধরে রেখেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকানরা। তবে রেকর্ড ১০৪ ম্যাচের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কার্ডের এমন বন্যা বাকি ম্যাচগুলোর জন্য বড় এক সতর্কবার্তা দিয়ে রাখল।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১০

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১১

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১২

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৩

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৪

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৫

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৬

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

১৭

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

১৮

১৯

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading